কথা বলুন
‹ হোম

বেতন সময়মতো, হিসাবটাও ঠিকঠাক।

বেশিরভাগ কোম্পানিতে মাসের শেষ সপ্তাহটা খেয়ে ফেলে পে-রোল। আর যেটা নিঃশব্দে ভুল হতে থাকে, তা টাকা পাঠানো নয়; তার পেছনের হিসাব। প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি চলে অনুমানের ওপর, যতদিন না কাউকে সত্যি সত্যি টাকাটা জোগাড় করতে হয়।

এটা কাদের জন্য

  • লোকবল এমন জায়গায় পৌঁছেছে, যেখানে স্প্রেডশিটে ভরসা করা আর নিরাপদ নয়।
  • আপনার প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি স্কিম চালু আছে, কিন্তু জমার হিসাবটা ঠিক কি না, নিশ্চিত নন।
  • রিইম্বার্সমেন্ট আসে ছবি হয়ে, শেষ হয় তর্ক দিয়ে।

কীভাবে চলে

  • বেতনের হিসাব করা, দ্বিতীয় একজনের চোখে যাচাই, আর লেজারের সাথে মেলানো।
  • প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির হিসাব এমন ভিত্তিতে, যা আপনি বুঝিয়ে বলতে পারবেন।
  • রিইম্বার্সমেন্ট চলে আপনার নিজের অনুমোদনের নিয়ম মেনে।
  • পে-রোল খরচের এমন রিপোর্ট, যা মাসের বাকি হিসাবের পাশে রেখে পড়া যায়।

কী কী থাকছে।

  • পে-রোল প্রসেসিং আর রিকনসিলিয়েশন
  • বেতনের হিসাব আর অ্যাকাউন্টিং
  • পে-রোল রিপোর্ট আর খরচ বিশ্লেষণ
  • কর্মীদের রিইম্বার্সমেন্ট
  • বেনিফিটের হিসাব
  • প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির হিসাব
  • বেতনের টিডিএস হিসাব করে ফাইলিংয়ের জন্য সাজিয়ে রাখা
  • ছুটি, ওভারটাইম আর চূড়ান্ত পাওনার হিসাব শ্রম আইনের সংজ্ঞা মেনে
  • পে-রোল সফটওয়্যার সেটআপ
  • এইচআর আর ফাইন্যান্সের ডেটা সংযোগ
ক্লায়েন্ট পোর্টালে

বেতনই নগদের সবচেয়ে বড় খরচ, তাই পোর্টালের ক্যাশ পেজে এটা থাকে: এই মাসের বেতন খরচ, আয়ের কত অংশ, আর মাসে মাসে বেতন, নগদ আসা-যাওয়ার পাশেই।

The client portal's cash and forecast page on a laptop: cash on hand, net cash added each month, cash in twelve months, payroll, and the projected cash line with its floor

ক্লায়েন্ট পোর্টাল, নমুনা তথ্য দিয়ে দেখানো।

পে-রোল সাধারণত কোথায় ভুল হয়।

বেতন দেরিতে গেছে বলে আমাদের প্রায় কেউ ফোন করে না। ফোন আসে কারণ পেছনের হিসাবে কিছু একটা বছরখানেক ধরে সরে যাচ্ছিল, আর শেষমেশ তা সামনে এসে পড়েছে। সাধারণত তখনই, যখন পুরনো কোনো কর্মী চাকরি ছাড়েন আর তাঁর চূড়ান্ত পাওনা এক মাসের ঘাড়ে এসে পড়ে এমন এক অঙ্ক হয়ে, যার জন্য কেউ টাকা তুলে রাখেনি।

দোষটা সাধারণত প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির। এ এমন দায়, যা কেউ খাতায় তুলুক বা না তুলুক, প্রতি মাসে বাড়ে। অনুমানে রাখলে জরুরি হয়ে ওঠার আগ পর্যন্ত চোখেই পড়ে না। ঠিকভাবে রাখলে এটা এমন একটা লাইন, যা আসতে দেখা যায় আর ভেবেচিন্তে টাকা রাখা যায়।

যা আমরা দেখি প্রতি মাসে, বছরে একবার নয়

  • বেতন বদল বা বকেয়ার পর প্রভিডেন্ট ফান্ডের ভিত্তি, কারণ ভিত্তি নতুন করে হিসাব না করে বেতন বাড়ালে সেই মাস থেকেই দায় নিঃশব্দে কম দেখাতে থাকে।
  • গ্র্যাচুইটি জমে ঘোষিত এক ভিত্তিতে, যা জিজ্ঞেস করা মানুষটাকে বুঝিয়ে বলা যায়; এমন অঙ্কে নয়, যার উৎস আর কারও মনে নেই।
  • বেতনের টিডিএস সারা বছরে ভাগ করা, আপনার কর্মীদের ঘাড়ে এক কষ্টের মাসে এসে না পড়ে।
  • ওভারটাইম, ছুটি আর চূড়ান্ত পাওনার হিসাব শ্রম আইনের সংজ্ঞা মেনে, গতবার কেউ চলে যাওয়ার সময় যেভাবে করা হয়েছিল সেভাবে নয়।
  • রিইম্বার্সমেন্ট যাচাই হয় আপনার নিজের অনুমোদনের নিয়মে, তাই কোনো দাবি হয় নিয়মের ভেতরে, নয়তো তখনই ফেরত; চূড়ান্ত পাওনার সময় তা নিয়ে আর তর্ক হয় না।

পে-রোল চালান আপনার মানুষই। পেছনের প্রতিটা সংখ্যা যাচাই করি আমরা।

স্যালারি শিট যিনি চালান, তিনি থাকুন। আমরা যোগ করি পেছনের স্তরটা: বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি আর বেতনের টিডিএস হিসাব করে যাচাই করা; এমন রেকর্ড, যা অডিটর ধরে ধরে মেলাতে পারেন; আর বেতনের খবর আপনার চোখে, পুরো অফিসের নয়।

এটা পরখ করার সবচেয়ে সহজ উপায় একটা ফ্রি পে-রোল রিভিউ। কোনো খরচ নেই, আর যা পাই তা বলে দিই, শুনতে ভালো লাগবে না এমন অংশগুলোসহ। ফ্রি পে-রোল রিভিউয়ের অনুরোধ করুন ›

দুই ভাগ কীভাবে একসাথে চলে ›

সাধারণ জিজ্ঞাসা

বেতনের টিডিএস কি আপনারা কেটে ফাইল করেন?

আমরা হিসাব করি আর ফাইলিংয়ের জন্য সাজিয়ে রাখি। ফাইলিংটা করেন আপনার হয়ে যিনি ফাইল করেন তিনিই, কারণ জমা আর রিটার্ন দাখিলের কাজটা লাইসেন্সধারী ফার্মের, আমাদের নয়।

প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি কীভাবে সামলানো হয়?

প্রতি মাসে এমন ভিত্তিতে হিসাব হয়, যা আপনি বুঝিয়ে বলতে পারবেন; অনুমানে ফেলে রাখা হয় না, যতদিন না কাউকে টাকাটা জোগাড় করতে হয়। পে-রোলের এই অংশটাই নিঃশব্দে ভুল হতে থাকে।

পে-রোল কি টিমের বাকিদের কাছ থেকে গোপন রাখা যাবে?

হ্যাঁ। পে-রোল আলাদাভাবে সামলানো হয়, আর দেখার অধিকার থাকে শুধু আপনার ঠিক করে দেওয়া মানুষদের। পারমিশন সাজানোর সময় প্রথমেই এই কাজটা হয়।

কেউ চাকরি ছাড়লে চূড়ান্ত পাওনার কী হবে?

ছুটি, ওভারটাইম আর চূড়ান্ত পাওনার হিসাব হয় শ্রম আইনের সংজ্ঞা মেনে, গতবার যা করা হয়েছিল তা দেখে নয়। কারণ হিসাবের অমিল বিরোধ হয়ে দাঁড়ায় ঠিক এই পাওনা মেটানোর জায়গাতেই।

আরও সাধারণ প্রশ্নের উত্তর আছে যোগাযোগ পাতায়।

এর পেছনে আসলে কারা।

পে-রোল ছোঁয় কোম্পানির সবচেয়ে স্পর্শকাতর সংখ্যাগুলো; তাই এর পেছনে দাঁড়ায় একজনের বেশি মানুষ।

  • যিনি আপনার পে-রোল চালান: প্রতি চক্রে বেতন, প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির হিসাব কষেন।
  • রিভিউয়ার, যিনি টাকা যাওয়ার আগেই রানটা যাচাই করেন; যাতে ভুল ধরা পড়ে পে-স্লিপে পৌঁছানোর আগেই।
  • অ্যাক্সেস গোপন আর মানুষ ধরে ধরে; বেতনের তথ্য দেখেন কেবল তাঁরাই, যাঁদের না দেখলেই নয়।

আপনার হিসাবের ফ্রি রিভিউ নিন।

কোনো খরচ নেই। যা আছে পাঠিয়ে দিন, এক কর্মদিবসের মধ্যে উত্তর পাবেন। সৎভাবে বলা থাকবে আমরা কাজে লাগব কি না, আর লাগলে খরচ কত।

ফ্রি হিসাব রিভিউ দাম দেখুন